• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, স্বামী আহত

সিসি নিউজ।। নীলফামারীর সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারুফা বেগম (৪৩) ওরফে লেবুজা নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মারুফা বেগম ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা এবং ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল)-এর প্রধান শিক্ষক ওমর ফারুকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে নীলফামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরতকীতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান মারুফা বেগম। গুরুতর আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, “দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ