• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে- সৈয়দপুরে ফরিদা আখতার

সিসি নিউজ।। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। এ জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আজ শনিবার সকাল ৯টায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র উদ্বাধন শেষে শহরের ইকু হেরিটেজ রিসোর্স সেন্টারের হলরুমে কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামীণ অঞ্চলে মা-বোনদের প্রশিক্ষণ দিয়ে ছোট আকারে খামার তৈরি হবে যাতে তারা সংসারের হাল ধরতে পারে।
এর আগে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, নীলফামারীর সৈয়দপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। এসময় তিনি আঞ্চলিক কেন্দ্রের নামফলক উন্মোচন করেন। পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রে একটি বৃক্ষরোপণের মাধ্যমে আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে পরিদর্শন করে।
পরে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান , বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। এতে  সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই এর পোল্ট্রি রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও  পোল্ট্রি গবেষণা এবং উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ