• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মরদেহ

সিসি নিউজ।। নীলফামারীতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী কলেজ স্টেশনের অদূরে মনসাপাড়া গ্রামের চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই জাহিদুলকে রেললাইনে বসে থাকতে দেখা যায়। পরে ট্রেন আসার সময় তিনি উঠে দু’হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়িয়ে যান। ট্রেনচালক বারবার হর্ণ বাজালেও তিনি সরেননি। একপর্যায়ে দ্রুতগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
ট্রেন চালক মজিবুল হক জানান, আমি একাধিকবার হর্ণ বাজিয়েছি। তারপরও তিনি সরে যাননি। ফলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। নিহত জাহিদুল নীলফামারী শহরের শান্তিনগর (কানছিরার মোড়) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেসের চালক দুর্ঘটনার বিষয়টি আমাদের জানালে আমরা রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ