• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ধরা পড়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজার পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি চলছিল। এ সময় স্থানীয় উপকারভোগীরা অভিযোগ করেন, নির্ধারিত মূল্যে চাল কিনলেও প্রতিটি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন ভোক্তাদের কার্ড অনুযায়ী চাল মেপে দেখেন। তাতে অনিয়মের সত্যতা মেলে। পরে অভিযুক্ত ডিলার ফরহাদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ডিলার ফরহাদ হোসেন দাবি করেন, গুদাম থেকেই চাল কম দেওয়া হয়েছে। আমরা কেবল কর্তৃপক্ষ থেকে যতটুকু পাচ্ছি, সেটুকুই বিতরণ করছি। তবে এ অভিযোগ অস্বীকার করে দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আমাদের পক্ষ থেকে চাল কম সরবরাহের কোনো সুযোগ নেই। নির্ধারিত পরিমাণ চাল যথাযথভাবে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অন্য ডিলাররা যাতে এমন অনিয়মে জড়াতে না পারে, এ ঘটনাটি তাদের জন্য সতর্কবার্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ