• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারী প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে লাইব্রেরীর উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘বই জ্ঞানের ভান্ডার। যত বই পড়বেন ততই শিখবেন। আর বেশি বেশি বই পড়তে হলে লাইব্রেরী তথা পাঠাগারের কোন বিকল্প নেই’। তিনি বলেন,‘সাংবাদিকরা সমাজের দর্পণ। একজন সাংবাদিকের লেখনির মাধ্যমে অনেক অসঙ্গতী দুর হতে পারে। প্রেসক্লাবে লাইব্রেরী স্থাপনের ফলে সাংবাদিকদের মেধা বিকাশে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে’। নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, প্রেসক্লাবকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। লাইব্রেরীতে শুধু সাংবাদিকরা বই পড়বে এমনটি নয়। যে কেউ এখানে এসে বই পড়তে পারবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ