• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

সিসি নিউজ।।‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেনণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ওই কর্মসূচির আয়োজন করে।
সভায় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার শেখ ইমাম মোশারফ, মো. তানজ্বীর ইসলাম, সুমনা পারভীন মিতা, সনাক সভাপতি মো. আকতারুল আলম, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আকতারুল ইসলাম প্রমুখ।
সভায় সনাক ও ইয়েস পরিচালিত জেলা তথ্য বাতায়ন স্টাডি উপস্থাপন করা হয়। এসময় জানানো হয় জেলার ৭৩টি দপ্তরের ওয়েবসাইটের মধ্যে মাত্র ১৬টির তথ্য শতভাগ হালনাগাদ রয়েছে। স্টাডিতে প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল। সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। এসময় সনাকের উপজেলা তথ্য বাতায়ন বিষয়ক স্টাডির পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে দিনব্যাপী কর্মসূচির অংশে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা শোভাযাত্রা ও ক্যাম্পেইনের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ