• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলার) সহযোগিতায় কর্মসূচির আয়োজন জেলা রিভারাইন পিপল।
এসময় জেলার রিভারাইন পিপলের সমন্বয়ক আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সমাজ কর্মী মো. মশিউর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইবনে সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো পরিচিতি তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শালকী, দেওনাই, বুড়িখোড়া, কুমলাইসহ কয়েকটি নদী রক্ষা কমিটির সংগঠকগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ