• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। রবিবার সকালে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল কায়েস প্রমুখ।
আয়োজকরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে ও মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় পরিচালিত মাসব্যাপী ওই ক্যাম্পে জেলার ছয় উপজেলায় ছয় শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি চোখের অন্যান্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে। যা দীর্ঘমেয়াদে তাদের কর্মক্ষমতা ও জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।
মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, রবিবার অনুষ্ঠিত ক্যাম্পে ২২০জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এর মধ্য থেকে ২০জন রোগীর ছানি অপারেশনের বাচাই করে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘চোখের আলো হারানো মানুষের কষ্ট অপরিসীম। তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা একটি মহৎ কাজ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও মরিয়ম চক্ষু হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরনের সেবামূলক কার্যক্রম দরিদ্র মানুষের জীবনে নতুন আশার আলোর সঞ্চার ঘটাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ