• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সিঁদুর খেলায় সমাপ্ত ৮৪১ মন্ডপের দুর্গোৎসব

সিসি নিউজ।। বিজয়া দশমীতে সিঁদুর খেলার মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে জেলার ৮৪১টি মন্ডপে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার সকালে প্রতিমা বিসর্জন পুজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে উঠে ভক্তরা।

গত রবিবার ষষ্টি পুজার মধ্যদিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এ উৎসরে আনুষ্ঠানিকতা চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।

নীলফামারী কেন্দ্রীয় কালিবাড়ি দূর্গাপুজা মন্ডপের পুরোহিত সমিত্র চক্রবর্তী বলেন, ‘গত রবিবার ষষ্টি পুজার মাধ্যমে দূর্গোৎসব শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভক্তদের প্রতিমা বিসর্জনের পুজা এবং সিঁদুর খেলার মধ্যদিয়ে সমাপ্ত হয় উৎসবের’।

জেলা প্রশাসন সূত্র জানায় এবার জেলার ছয় উপজেলায় ৮৪১টি পুজা মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে নীলফামারী সদরে ২৮০টি, ডিমলা উপজেলায় ৭৬টি, ডোমার উপজেলায় ১০৪টি, জলঢাকা উপজেলায় ১৮৩টি, কিশোরগঞ্জ উপজেলায় ১১৭টি এবং সৈয়দপুর উপজেলায় ৮১টি রয়েছে। প্রতিটি মন্ডপে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৪২০ দশমিক ৫ মেট্রিক চাল বরাদ দেওয়া হয়।

নীলফামারী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা বলেন, ‘জেলার ছয় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি’।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলার শারদীয় দূর্গোৎসব পালিত হয়েছে। সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হবে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ