• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা শহরে ইসলামী ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্টিত হয়।

জেলা বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা দেন বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, মোমিন বাদশা মিরাজ, মহিবুলা অন্তর, গ্রাহক ফোরামের সদস্য জাহিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে একটি বিশেষ অঞ্চলের বিপুল সংখ্যক অদক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রদান করেন। এস আলম গ্রুপের ওই অবৈধ নিয়োগ অনতিবিলম্বে বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ প্রদানের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ