• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেডের শ্রমিক অংশ গ্রহণ কমিটির নির্বাচন

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেডের শ্রমিক অংশ গ্রহণ কমিটির নির্বাচন।
বুধবার জেলা সদরের কির্ত্তনীয়াপাড়া (সত্যবানপাড়া) ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড কার্যালয়ে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাতটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার দেবাশীষ রায়।
নির্বাচন কমিশনার জানান, দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রতিষ্ঠানের মোট সাতটি সেকশন থেকে সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষিত ফলাফলে ডলি রানী, আজিজা বেগম, লিপি আক্তার, উম্মে হাবিবা,পলি রানী, মজিদা বেগম এবং মিল্লাত নবী নির্বাচিত হন।
প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন,এইচ আর এন্ড কমপ্লায়েন্স) আসাদুজ্জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে নির্বির সম্পর্ক এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মালিক পক্ষের পাঁচজন এবং শ্রমিক পক্ষের সাত জন প্রতিনিধি নিয়ে গঠিত হবে ১২ সদস্যের পিসি কমিটি। এতে সভাপতি পদে মালিক পক্ষের প্রতিনিধি এবং সহসভাপতি পদে শ্রমিক পক্ষের প্রতিনিধি নেতৃত্বদেবন। নির্বাচিত এই পিসি কমিটি দুই বছর দায়িত্ব পালন করবেন।
পিসি কমিটি গঠনের পূর্বে প্রতিষ্ঠানের শ্রমিকরা গোপন ব্যালটের মাধ্যমে পুরুষ আসন থেকে একজন এবং মহিলা আসন থেকে ছয়জনসহ মোট সাতজন প্রতিনিধি নির্বাচন করেছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেবাশীষ রায় এবং প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালিন করেন আসাদুল ইসলাম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ