ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এই দেশ সাক্ষী দিবে, এ দেশের মানুষ মানুষ বলবে, দেশের ইতিহাস বলবে- বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, বিএনপি ইতিহাস মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস। আয়নাতে চেহেরাটা দেখুন মিথ্যা দিয়ে সত্যকে ডাকতে পারবেন না।
ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকের পত্রিকার পাতায় কোন এক উপদেষ্টা বলেছে- “বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করেনা”! আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নেও নাই- ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের উপর বহু দলীয় গণতন্ত্র রচনা করে ছিলেন এবং পরবর্তী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার উপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য। বিএনপি হচ্ছে প্রথম সংস্কারের জন্য বাস্তবায়ন করার একমাত্র রাজনৈতিক দল। তাই ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য আহবান জানান।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা,পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।