• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ
New Rose Cafe, Saidpur

মরদেহ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সবিতা রানী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গী গগণ পাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবিতা ওই গ্রামের নিখিল চন্দ্র রায়ের স্ত্রী। বিষয়টি ব নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ