• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ ডেস্ক।। মৌলভীবাজার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি। আজ বুধবার সকালে লাউয়াছড়া বনের পশ্চিম বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান ট্রেনের ইঞ্জিন-সংশ্লিষ্টরা। পরে দ্রুত ট্রেনটিকে থামিয়ে রেললাইন থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হয়। যদি সময়মতো স্লিপারটি দেখতে না পাওয়া যেত, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলওয়ে থানা-পুলিশের সদস্যরা।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, ‘আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ