• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারীতে ডায়াবেটিক দিবস উপলক্ষে ৪৭৭ জনের ফ্রি ডায়াবেটিক পরীক্ষা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীতে ডায়াবেটিক দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিক নির্ণয়সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালে ওই কর্মসূচি পালিত হয়।
নীলফামারী ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার সকালে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিকস হাসপাতালের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. মজিবুর হাসান চৌধুরী শাহীনের সভাপতিত্বে বক্তৃতা দেন সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল জাকি ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ ডা. মো. আব্দুল মজিদ, সদস্য ডা. মো. খোরশেদ আলম, এস. এম. সাইকুল আলম বাদল, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনোয়ার উল করিম, চিকিৎসা কর্মকর্তা ডা. রোজিনা আক্তার, ডা. জয়শ্রী রানী সরকার প্রমুখ।
ডায়াবেটিক হাসপাতালের সমন্বয়কারী কাজী আবু ইমাম জানান, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৪৭৭ জনের যায়াবেটিক পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১১ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ