• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

সিসি নিউজ ডেস্ক।। পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুজানগরের নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তাঁর শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুজন নিহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়ামকে (৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি দুর্গাপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে আরোহী জব্দুল শেখ ও তাঁর মেয়ে জুবাইয়া ঘটনাস্থলেই মারা যায়।
মোস্তাফিজার রহমান আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়াম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করে। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ