• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে চলন্ত বাসের যাত্রীর কাছে মিললো ২৬ কেজি গাঁজা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জুয়েল (৩৮) নামে এক বাস যাত্রীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫ টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সুমনা পেট্রোল পাম্পের সামনে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল জামালপুর জেলার দেউলিয়া বাড়ী এলাকার ইসমাইল হোসেনের পুত্র। তিনি জামালপুর থেকে স্টার ট্রাভেলস এর একটি বাসে পঞ্চগড় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি অভিযান চালিয়ে তল্লাশিকালে একটা কার্টুনের মধ্যে উল্লেখিত গাঁজা পাওয়া যায়।

ডিএনসি নীলফামারীর ইন্সপেক্টর সাকিব সরকার জানান, জুয়েল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। বাসে তল্লাশির সময় সে চ্যালেঞ্জ করে তার কাছে কোন মাদক নেই। পরে কার্টুনসহ গাঁজা উদ্ধার করে ওইসময় তাকে আটক করা হয়। জিজ্ঞেসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। জব্দ গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক মাদক বিক্রেতাকে জিজ্ঞেসাবাদ শেষে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে। নিয়মিত মামলা দিয়ে আটক আসামিকে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে এইধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ