সিসি নিউজ ডেস্ক।। রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে স্বল্প মাত্রার এ কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।