• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারীতে চাকুরীর পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় এসে আটক ২

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করার পর মৌখিক পরীক্ষা দিতে এসে দুই পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্সি পরীক্ষার্থীদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে হৃদয় ইসলাম (১৯) এবং ডিমলা উপজেলার সুন্দরখাতা ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাবুল হোসেন (৩০)।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ভাইভা বোর্ডে আসার পর সব পরীক্ষার্থীদের মতো তাদের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার লেখা মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অমিল থাকায় সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা নিজেরা পরীক্ষা দেননি। অন্যদের মাধ্যমে প্রক্সি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থী জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ যে, শুক্রবার অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরীর ৩ পদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ১ পদের বিপরীতে ৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ