• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের মানববন্ধন

সিসি নিউজ।। নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা। একই দিন থেকে অনির্দিষ্টকালের সেবাদান বন্ধ শুরু করেছেন তারা।
মঙ্গলবার সকালে (২ ডিসেম্বর) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পরিবার কল্যাণ সহকারী সমিতির আহবায়ক লাভলী পারভীন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা ও পরিবার কল্যাণ সহকারী শাহনাজ আক্তার শারমীন বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবী বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করে আসছি কিন্তু কোন কাজে আসছে না। বাধ্যহয়ে সারাদেশে আমরা একযোগে সেবাবন্ধ করে অবস্থান নিয়েছে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম জানান, কর্মর্সূচি চলাকালে আমরা নিজ নিজ কার্যালয়ে অবস্থান করবো এবং জরুরী কিছু ছাড়া কোন সেবা প্রদান করবো না।
বলেন, আমরা রাজস্ব খাতে চাকুরী করি কিন্তু নিয়োগ বিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগ বিধি সংশোধন করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ