• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ৩ মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে তিন মাসের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেণ্টারে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।
মানব সম্পদ উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় মুঠোফোন মেরামত ও টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং ট্রেডে তিন মাসের ওই প্রশিক্ষণ চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের প্রধান সামাজিক উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, প্রকল্প সমন্বয়কারী মো.মতিউর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা রাজিব ইসলাম জানান, অর্থ মন্ত্রনালয়ের আওতায় তিন মাস মেয়াদে দক্ষতা উন্নয়নের দুটি ট্রেডে ২৪ জন করে মোট ৪৮জন প্রশিক্ষণ গ্রহণ করছে। একই প্রকল্পের আওতায় আটটি ব্যাচে ১৯২জন প্রশিক্ষণের সুযোগ পাবেন। বেকারত্ব দুরীকরণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরীতে মোট ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ