• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে হোটেলে বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্বাবধানে অভিযান পরিচালনা করে দুটি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে (৩ জানুয়ারী) শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন এরশাদ আলম খান উপস্থিত ছিলেন। বাসি খাবার ডীপ ফ্রিজে সংরক্ষণ ও অস্বাস্থ্যকরন পরিবেশে খাদ্য তৈরি এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ঢাকাইয়া হোটেল থেকে ৭ হাজার এবং মদন স্টোর থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ