• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

সিসি নিউজ ডেস্ক।। নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নেওয়ার পর তাকে মাদক ও অস্ত্রের মামলায় অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। আজ শনিবার নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট আদালতে তাকে অভিযুক্ত করা হয় বলে জানান মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।

বন্ডির ভাষ্য অনুযায়ী, মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার ষড়যন্ত্র’— এসব অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ও আদালতে আমেরিকান বিচারব্যবস্থার মুখোমুখি হবে।’ তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

অ্যাটর্নি জেনারেল বন্ডি বলেন, ‘এই দুই কথিত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে আটক করার জন্য যে অসাধারণ ও অত্যন্ত সফল অভিযান পরিচালিত হয়েছে, সে জন্য আমাদের সাহসী সামরিক বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ