• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

সিসি নিউজ।। বাংলাদেশ যৌথ বাহিনী নিয়মিত অভিযানে নীলফামারীর জলঢাকায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) রাতে জেলার জলঢাকা পৌরসভার নদীর পাড় ও আমরুলবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলেন, রবিউল ইসলাম (৩৪) ও গোলাম কিবরিয়া কিবু (৪২)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা, নগদ টাকা, সুজকি ১১০ সিসি’র একটি মোটর সাইকেল, ৩টি মোবাইল সেট এবং ২টি হিসাবের খাতা উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জলঢাকা ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ