• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনী অফিস ভাঙচুর

সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে তাঁর নির্বাচনী অফিসটি ভাঙচুর করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

জানা গেছে, রাত ৮টার দিকে একদল যুবক ওই অফিসে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল, বেশ কয়েকটি চেয়ার এবং টেবিলের গ্লাস ভাঙচুর করেন। এ সময় সেখানে ককটেলের কৌটা পড়ে থাকতে দেখা যায়। একই সময় শহরের বৈশাখী তেলপাম্প এলাকা ও পৌর শহরের হেলাই গ্রামে সাইফুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে কারা এই হামলা চালিয়েছে, তা জানা যায়নি।

ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাইফুল ইসলাম। তবে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছি। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ