• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শনিবার অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিসি নিউজ ডেস্ক।। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রমথবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি জানান, আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা থেকে অফিস করবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সবাইকে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। এদিন বৈঠকে মন্ত্রীদের বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ