• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী হাসপাতালে সমাজ সেবা কার্যক্রম শীর্ষক সেমিনার

সিসি নিউজ।। নীলফামারীতে অসহায় রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতাল মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করে হাসপাতাল সমাজ সেবা কার্যালয়।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আব্দুল মতিন প্রমুখ।
সেমিনারে সমাজ সেবা কার্যক্রম উপস্থাপন করেন হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নরুন নাহার নুরী। তিনি বলেন, বছরে সরকারি ভাবে ১৫লাখ টাকা পাওয়া গেলেও তা দিয়ে সেবা কার্যক্রম চালানো কষ্টকর হয়ে পড়ে। অহসায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন। রোগী কল্যাণ সমিতির তহবিলে বেসরকারি উদ্যোগে সহায়তা আসলে সেবা কার্যক্রম আরো শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ