• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |

নীলফামারীতে বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ

সিসি নিউজ।। নীলফামারীতে বর্ণিল আয়োজনে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাঙালী ঐতিয্যের নানা সাজ আর ঢাক. ঢোলসহ পুরোনো দিনের বিভিন্ন বাদ্যযন্ত্রের তালের উচ্ছাস ছড়িয়ে পড়ে গোটা শহরে।
শোভাযাত্রা শেষে ডিসি গার্ডেনে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মণ্টু প্রমুখ। শেষে দিনব্যাপী সেখানে নানা কর্মসূচিত পালিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
অপরদিকে বর্ষবরণ উপলক্ষে নীলফামারী প্রেসক্লাবে ছিলো দিনভর নানা আয়োজন। বাঙ্গালী ঐতিহ্যের নানা দিক তুলে ধরে সাজানো হয় প্রেসক্লাব চত্বর। সেখানে পান্থা-ইলিশ উৎসবে অংশগ্রহন করেন প্রেসক্লাবের সদস্যের পরিবারসহ আমন্ত্রিত অতিথিরা। পরে সেখানে নারী ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানের সভাপত্বি করে প্রেসক্লাবের সভাপতি এবিএম মহঞ্জুরুল আলম সিয়াম। সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা দেন সাবেক সভাপতি তাহমিন হক ববী, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল, শীষ রহমান, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, মীরগঞ্জ হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুজার রহমান, এআর জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুর রউফ, সাবেক সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ