• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জিন্নাতুল ইসলাম জানান, গতকাল বুধবার কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা এই রায় দেন।

এদিকে একই দিন (বুধবার) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনের আদালত মাদক মামলায় এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর জেলার সোলায়মান (৩১), কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঘুঘুমারি এলাকার জাহাঙ্গীর আলম মোল্লা (৩০), একই এলাকার রাজু আহম্মেদ ওরফে মুসা মোল্লা (৩৭) এবং রংপুরের কোতোয়ালি থানাধীন চিকলী ভাটা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান টুটুল মেকার (৪২)।

এর মধ্যে সোলায়মানকে ২০ হাজার টাকা ও অন্য আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালে কুড়িগ্রামের রাজিবপুরে প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি রাজু আহম্মেদ ওরফে মুসা মোল্লা ও আসাদুজ্জামান টুটুল মেকার আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারির নির্দেশ দেওয়া হয়। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ