• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মো. আলামিনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মো. আলামিন জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। র‌্যাব-১৩ এর সিনিয়র সকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী মো. আলামিনকে বুধবার রাত সোয়া ১১টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের বড়ডাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। মামলার সূত্র মতে, ২০২৫ সালের ২৩ মে একই গ্রামের সাদিয়া আক্তারের সঙ্গে মো. আলামিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলামিন ও তার পরিবারের সদস্যরা সাদিয়ার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। সাদিয়ার মা মোছা. হাসি বেগম একজন দরিদ্র বিধবা হওয়ায় দাবিকৃত টাকা দিতে পারেননি। যৌতুকের টাকা না পেয়ে আলামিন প্রায়ই সাদিয়ার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা হয়। এরপর সাদিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাতে তাকে নির্যাতনের পর শ্বাষরোধ করে হত্যা করে আত্মহত্যার প্রচারণা চালায়। এঘটনায় সাদিয়ার মা মোছা. হাসি বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন,‘আজ বৃহস্পতিবার দুপুরে মো. আলামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ