• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

সিসি নিউজ।। নীলফামারীতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভশ্মিভুত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সান্যাল মেডিকেল স্টোরের কর্মচারী হৃদয় রায় (২৫) বলেন, ‘বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে শনিরার ভোর রাত ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে মেডিকেল স্টোর, একজন চিকিৎসকের চেম্বার, একটি ফটোকপির দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬০ লাখ টাকা হবে।’
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়ের কর্মকর্তা মো. মোকবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে।

তিনি বলেন, নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারনে তদন্ত চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ