সিসি নিউজ ডেস্ক।। প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা কোনো রাজনৈতিক কর্মী নন; শুধু জানাজায় অংশ নিতে এসেছিলেন।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। যাঁদের আটক করা হয়েছে, তাঁরা সবাই স্লোগান দিচ্ছিলেন। তাঁদের থানায় নেওয়া হয়েছে। সেখানে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।