সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলায় সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. দুলাল হোসেন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামে এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত কপর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে একটি বৈদ্যতিক সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দিতে যান কৃষক দুলাল হোসেন। এসময় বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে’।