• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সূর্যের ভেতর যাওয়া-আসার পথ রয়েছে!

সূর্যপ্রযুক্তি ডেস্ক : সূর্যের ভেতর যাওয়া আসার দরজা রয়েছে এবং সেই দরজা দিয়ে ভীনগ্রহের প্রাণীদের যান সূর্যের ভেতর যাওয়া আসা করে, সম্প্রতি এমন দাবী করেছে ইউএফও গবেষকরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোহো (সোলার অ্যান্ড হোলিওসফেরিক অবজারভেটরি) স্যাটেলাইটের তোলা সূর্যের একটি ছবিকে ঘিরে বিতর্কিত এই দাবী করেছেন ইউএফও গবেষকরা।

আপনি বিশ্বাস করুন আর নাই করুন, দাবী করা হয়েছে সূর্যের ভেতর ফাঁকা জায়গা রয়েছে। নাসার তোলার সূর্যের ছবিতে সাদা উজ্জ্বল খাদ চিহ্নিত করেছেন ইউএফও গবেষকরা। এবং সেই খাদে প্রবেশ পথ রয়েছে, যার মধ্যে দিয়ে ভীনগ্রহের প্রাণীদের শক্তিশালী যান সূর্যের ভেতরের ওই জায়গাটিতে যাওয়া আসা করে থাকে বলে মনে করছেন ইউএফও গবেষক স্কট সি ওয়ারনিং।

তিনি তার ব্লগে লিখেছেন, ‘সূর্যের মধ্যে বড় একটি প্রবেশ পথ খুলতে গেছে এ সপ্তাহে, যদিও তা অল্প অংশজুড়ে, কিন্তু সূর্য জুড়ে ফাটল ধরাতে যথেষ্ট। এই ফাটলের মধ্যে উজ্জ্বল সাদা আলো চমকাতে দেখা গেছে। এটা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউএফও’র আসা-যাওয়া সুবিধার জন্য।’

তিনি আরো বলেন, ‘অনেক ইউএফও গবেষকই এটা বিশ্বাস করেন যে, সূর্যের একটা আর্টিফিসিয়াল গঠন রয়েছে। এর বাইরের জাজ্বল্যমান দিকটি ছদ্মবেশ।’

এদিকে নাসা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ