• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

ডিমলায় পুকুরে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

মৃত্যুডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পাথর উত্তোলন করা পুকুরে পড়ে নজরুল ইসলাম (৪০) নামের এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে তিনি পুকুরে পড়ে যাওয়ার পর রাতে রংপুর থেকে ডুবুরী এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী মুন্সিপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

এলাকবাসী জানায়, নজরুল ইসলাম বাড়ির পার্শ্ববর্তী পাথর উত্তোলন করা পুকুরে রোববার বিকেলে পড়ে যান। সন্ধ্যায় স্থানীয় জেলেদের জাল দিয়ে তাকে তোলার চেষ্টা করে ব্যর্থ হলে পরে রংপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। রাত ১২টায় দমকল বাহিনীর ডুবুরীরা এসে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নজরুল ইসলাম পুকুরে পড়ে গেলে গভীর রাতে ডুবুরীরা এসে তার মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ