• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পাচ্ছেন নববর্ষ ভাতা

সরকারসিসি নিউজ: দেশের প্রায় ২১ লাখ সরকারী কর্মকর্তা-কর্মচারী নববর্ষের ভাতা পেতে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, নববর্ষের এই ভাতায় অর্থনীতিতে এবার নতুন গতি সঞ্চার হবে। চাঙ্গা হবে অর্থনীতি। ইতোমধ্যে বেসরকারী খাতের প্রতিষ্ঠানগুলোতেও নববর্ষ ভাতা চালুর ব্যাপারে দাবি উঠেছে। কোন কোন লাভজনক প্রতিষ্ঠান এবার থেকেই নববর্ষ ভাতা প্রদান করবে বলে জানা গেছে। ভাতার কয়েক হাজার কোটি টাকার পুরোটাই খরচ হবে পহেলা বৈশাখের উৎসবে।
জানা গেছে, সরকারী চাকুরেদের অষ্টম পে স্কেলে এবার সবচেয়ে আলোচিত খবর ছিল নববর্ষ ভাতা চালু। মূল বেতনের ২০ শতাংশ নববর্ষ ভাতা হিসেবে দেয়া হবে। একই সঙ্গে নতুন স্কেলে সরকারী চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। ইতোমধ্যে বকেয়া বেতন হাতে এসেছে কর্মকর্তা-কর্মচারীদের। এ ছাড়া এ বছর থেকে সব সম্প্রদায়ের মানুষ একই সঙ্গে ও একই সময় এই ভাতা পেতে যাচ্ছেন। ধর্মীয় উৎসব বোনাসের বাইরে এটিই দেশের প্রথম সার্বজনীন উৎসব ভাতা।
জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে খুশি ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারাও। নববর্ষ কেনাকাটাকেন্দ্রিক বাণিজ্য বাড়াতে উদ্যোক্তারা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফ্যাশন হাউসগুলো থেকে শুরু করে ফার্নিচার, ইলেক্ট্রনিক্স, স্বর্ণসহ সব শিল্পে সবখানে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী সপ্তাহ নাগাদ ভাতা পাওয়ার পরই মূল কেনাকাটা শুরু হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এপ্রিলের প্রথম থেকেই মার্কেট বিপণি বিতান, শপিং মল, ফ্যাশন হাউসগুলো ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। সারাদিন ধরে চলবে কেনাকাটা। ফ্যাশন হাউসগুলো পহেলা বৈশাখকেন্দ্রিক পোশাক-আশাক ইতোমধ্যে শোরুমগুলোতে আনতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ