• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক

ইয়াবাসিসি নিউজ:  সৈয়দপুরে ৫০ পিস ইয়াবাসহ মীর হিসামুদ্দিন বায়েজীদ ওরফে সুমন (৩৩) নামের একজনকে আটক করা হয়েছে। তাকে ওই ইয়াবাসহ গত ২৬ মার্চ রাতে শহরের পাঁচমাথা মোড় এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে, ঘটনার দিন রাতে ইয়াবা ব্যবসায়ী মীর হিসামুদ্দিস বায়েজীদ ওরফে সুমন ইয়াবা ট্যাবলেট একটি পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে শহরের উল্লিখিত এলাকায় বিক্রি করছিল। এ  সময় গোপনসূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার এটিএসআই তোফায়েল আহমেদ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে হাতেনতে আটক করেন। আটক সুমনের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত. মীর হাবিবুদ্দিন। সুমন সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় জনৈক জিকরুল হকে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশকে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিরুল ইসলাম  ৫০পিস ইয়াবাসহ সুমনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।আটক সুমনকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ