• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর দুটি ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন হচ্ছেনা

নীলফামারীসিসি নিউজ: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাত্র দুদিন আগে ৪১টি ইউপিতে ভোট হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সীমানা সংক্রান্ত জটিলতা, হাইকোর্টের মামলা চলমানসহ নানা সমস্যার কারণে ঘোষিত ৬৮৪ ইউপি থেকে ৪১টি ইউপি বাদ রাখার এ সিদ্ধান্ত নিতে হয়েছে কমিশনকে। সোমবার রাতে ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে নীলফামারী সদরের দুটি ইউনিয়ন রয়েছে। ইউনিয়ন দুটি হলো খোকশাবাড়ী ও টুপামারী।
এ বিষয়ে ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান বলেন, বিভিন্ন জটিলতার কারণে দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা করার পরও ৪১টি ইউপিতে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ ইউপিগুলোর কিছু কিছু সীমানা সংক্রান্ত জটিলতা, হাইকোর্টে মামলা চলমান, মেয়াদপূর্ণ না হওয়া, ভোটার তালিকা পুনঃবিন্যাস না হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ