• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩২ প্রার্থী

Adv. Yuosuf Picদিনাজপুর প্রতিনিধি : আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৩ সনের বার্ষিক নির্বাচনে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৫টি পদে দু’টি প্যানেল থেকে ৩২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। প্যানেল দু’টি হচ্ছে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট প্যানেল। এছাড়া সভাপতি পদে একজন ও কোষাধ্যক্ষ পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত (পুতুল-তাহের)  মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে ৫ বারের নির্বাচিত সাবেক সহ-সভাপতি মো. আমিনুল হক পুতুল, সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি মো. নুরুল ইসলাম-৪ ও এএফএম মাহমুদুল ইসলাম সাবুু, সাধারণ সম্পাদক পদে মো. তাহেরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. খাদেমুল ইসলাম ও অপূর্ব রায়, কোষাধ্যক্ষ পদে মো. মজনু সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান শামস্ বুলবুল, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. রেয়াজুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা, নির্বাহী সদস্য পদে সৌরভ রায়, মনোয়ারা বেগম, পয়গাম আলী, মো. হেলাল হোসেন ও মো. চান মিয়া।
অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (খতিব-এমাম) পরিষদ মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি খতিবুদ্দিন আহম্মদ, সহ-সভাপতি পদে মো. আবু আলী চৌধুরী, ও বর্তমান সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. এমাম আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ারুল আজিম সরকার খোকন ও মো. রইস উদ্দীন, কোষাধ্যক্ষ পদে পরপর দুইবার নির্বাচিত সাবেক সদস্য আলহাজ্ব মো. রিয়াজুল ইসলাম শাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ারুল হক সরকার মানিক, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বর্তমান ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম, পাঠাগার সম্পাদক পদে মো. মাহাফুজ আলী চৌধুরী, নির্বাহী সদস্য পদে একেএম মনজুর রশিদ রতন, মো. আজেদুর রহমান, মো. শাহিনুর রহমান শাহিন, মো. ওবায়দুল ইসলাম ও রিফাত আরা রিতু। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি মো. ইউসুফ আলী-১ ও কোষাধ্যক্ষ পদে সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ মার্চ বুধবার বিকেল ৪টায় মনোনয়নপত্র বাছাই ও বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৩ এপ্রিল রবিবার বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও বিকেল ৫টায় চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৫ এপ্রিল মঙ্গলবার বেলা ২টায় আইনজীবী সমিতির হলরুমে প্রার্থীদের পরিচিতি সভা ও ৮ এপ্রিল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৪৬৭ জন ভোটার ভোট প্রদান করবেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. মমতাজুর রহমান, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. আনোয়ার কামাল ও এ্যাডভোকেট মো. লতিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ