• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |

কাহারোলে নৌকা মার্কার গণ জোয়ার

কাহারোলকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন সহ ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ/১৬ বৃহস্পতিবার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ৩নং মুকুন্দপুর ইউনিয়নের আনাচে কানাচে নৌকা মার্কার গণ জোয়ার উঠেছে। ভোটাররা জানান, বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম ফারুক শাহকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন উৎপাদন অব্যাহত রাখতে চান তারা। ২৯ মার্চ মঙ্গলবার মুকুন্দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ সংযোগ শেষে বিকাল ৫টায় কাহারোল বাজার ধান হাটি প্রাঙ্গনে নৌকা মার্কার উদ্যেগে এক পথ সভা অনুষ্ঠিত। এসময় নৌকা মার্কার চেয়ারম্যান পদ প্রার্থী এ.কে.এম ফারুকের পথ সভায় ৩নং মুকুন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু পুরন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আ’লীগের সহ সভাপতি মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া হোসেন জাকা, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল হক, দিনাজপুর জেলা কৃষকলীগের সহ সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমাগণী সহ জেলা ও উপজেলা আ’লীগের ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পথ সভায় ভোটাররা জানান, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী বৃহস্পতিবারে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করাবো। এলাকার ভোটারা আরো জানান, নৌকা উন্নয়নের প্রতীক। ভোটারদের মুখে মুখে রব উঠেছে যাই যতই কান্দুক ভোট দেব নৌকা মার্কা প্রার্থী ফারুককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ