• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

জাপা থেকে করিম উদ্দিন ভরসাকে বহিষ্কার

করিমসিসি নিউজ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ পার্টির সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। করিম ভরসা রংপুর থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টিতে প্রয়োজন নেই বিধায় সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ এবং প্রাথমিক সদস্য পদসহ পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ