• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

রাজশাহী রেলওয়ে স্টেশনের লাইটিং কার্যালয়ে আগুন

অগ্নিকান্ডরাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনের ট্রেন লাইটিং কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই সময় সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় কার্যালয়টিতে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। তাই কেউ বিষয়টি খেয়াল করতে না পারায় আগুন মুহূর্তেই গোটা কার্যালয়ে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি টের পেয়ে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই কার্যালয়ে মূল্যবান কিছু কাগজপত্র, আসবাবপত্র এবং পুরোনো কিছু জিনিসপত্র ছিল। সেগুলোর বেশির ভাগই পুড়ে গেছে।

রাজশাহী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কিছু তার পুড়ে নষ্ট হয়েছে। তারা ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ হাজার টাকা বলে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ