• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার ‘আকাশ কুসুম কল্পনা’: নাসিম

নাসিমঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন নির্বাচন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আকাশ কুসুম কল্পনা।

‘আমরা আগামীতে হাসিনা বিহীন নির্বাচন করব’ বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সংবিধানে কি লেখা আছে, তা পড়ে দেখেন। সমগ্র উন্নত বিশ্বে (ভারত, ব্রিটেন, ইউরোপ) যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক একই ভাবে নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

বুধবার সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (সিলভার জুবলী) ও ২য় পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পূর্ণমিলনী কমিটির আহবায়ক ডা. ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন বলেই দেশের সব খাতে পরিবর্তন হচ্ছে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এটা দেশবাসীর কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। এ কারণে শুধু ২০১৯ সালের নির্বাচন নয়, ২০২৪ সালের নির্বাচনেও জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় নেতাকর্মীসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এখনো দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সবাইকে মনে রাখতে হবে জাতির পিতা যখন স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে সফল হচ্ছিলেন, তখন স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করে তাকে সপরিবারে হত্যা করে। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আবারো দেশের উন্নয়কে নস্যাৎ করার চক্রান্ত চলছে।

আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার বিদেশি সাহায্যের ওপর নির্ভর করতে চায় না। নিজস্ব সম্পদ দিয়ে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। এজন্য আগামী বাজেটে এই খাতে বাজেট বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।

সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে অ্যালোপিথি চিকিৎসার পাশাপাশি হোমিওসহ বিকল্প চিকিৎসা পদ্ধতির উন্নয়নের উপর গুরুতারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভূয়া বিজ্ঞাপন দিয়ে যারা অপচিকিৎসা চালাচ্ছে তাদের খুঁজে বের করে প্রতিরোধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসার ইমেজ অক্ষুন্ন রাখতে হলে চিকিৎসকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ