ঢাকা: ব্যাপক সংঘর্ষ, সহিংসতা এবং বিভিন্ন স্থানে প্রাণহানির মধ্যে চলছে দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর পর্যন্ত সারাদেশে স্থগিত হয়েছে বেশকিছু কেন্দ্রের ভোটগ্রহণ।
সংঘর্ষ এবং জালিয়াতির অভিযোগে এখন পর্যন্ত স্থগিত হয়েছে ১৮টি কেন্দ্রের ভোট গ্রহণ।
স্থগিত কেন্দ্রের মধ্যে রয়েছে বি.বাড়িয়ার নবীনগরে একটি, জমালপুরের মলান্দহে একটি, নয়ানগরের একটি, চাদপুরের হাইমচরের চরভৈরবীতে একটি, নোয়াখালীর কোম্পানিগঞ্জের ৭ টি, গাজিপুরের কালিগঞ্জে একটি এবং যশোরে ৪টি এবং চুরামনকাঠিতে দুটি কেন্দ্র।