• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার একটি অংশ ‘বিশেষ দল’ দ্বারা নিয়ন্ত্রিত: কাদের

কাদেরঢাকা: জাতীয় পার্টির (জাপা) একটি অংশ বিশেষ দল দ্বারা নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, ‘গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে’ -এমন বিষয় কাজ করছে জাতীয় পার্টির কতিপয় নেতার মাঝে।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে জোর যার মুল্লুক তার নীতির প্রতিফলন ঘটছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অনাস্থার চরম প্রকাশ ঘটছে। নির্বাচনে হতাহতের ঘটনা অতীতের সকল রেকর্ড অতিক্রম করছে।’

অভিযোগের ভিত্তিতে জাতীয় পার্টি ইউপি নির্বাচন বর্জন করবে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। কারণ গণতান্ত্রিক সমাজে নির্বাচনই ক্ষমতা বদলের একমাত্র উপায়।’

যে সব ইউপি নির্বাচনে বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, এর দায় কোনোভাবেই নির্বাচন কমিশন এড়াতে পারে না।

ইউপি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি চাঙ্গা হচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির এ নেতা বলেন, যদি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হত, তাহলে দলের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হত।

সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব রহুল আমীন হাওলাদার, সাংসদ আবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ