• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিরিরবন্দর সেটেলমেন্ট অফিসে দালালদের হাতে জিম্মি ভূমি মালিকরা

দালালচিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা এক শ্রেনীর সিন্ডিকেট দালালের যোগসাজসে সাধারণ মানুষের কাছে থেকে দৈনিক কয়েক হাজার করে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, যারা মোটা অংকের টাকা ঘুষ দিতে পারছেন তাদেরই কাজ দ্রুত হচ্ছে। আর যারা ঘুষ দিতে অপারগতা প্রকাশ করেছেন তাদের কোন কাজেই করছেন না কর্মকর্তা কর্মচারীরা। আর ঘুষ লেনদেনের এসব কাজে অফিসের অসৎ কর্মচারীরা নিজেরাই দালালদের নিযুক্ত করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলার ভুমি জরিপের প্রায় ৫০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু জরিপের সময় ভুমি মালিক থাকা সত্বেও প্রতিপক্ষের টাকা হাতিয়ে নিয়ে মাঠ পর্চা দেয়া হয় অন্য নামে । এ কারনে প্রকৃত ভুমি মালিকরা উপায়ন্তর না পেয়ে ভুমি আইনের বিধান অনুযায়ী ৩০ ও ৩১ ধারায় মামলাও করেছেন উপজেলা সেটেলমেন্ট অফিসে। আর মাঠ পর্চা দেয়া এবং মামলাতে পক্ষে রায়ের আশ্বাস দিয়ে নিরীহ ভুমি মালিকদের কাছ থেকে সেটেলমেন্ট অফিসে কর্মকর্তা কর্মচারীরা হাতিয়ে নিচ্ছে দৈনিক কয়েক হাজার টাকা।
এ কাজে সহযোগিতা করছেন এক শ্রেনীর দালাল। সুত্র আরও জানায়, দালালদের মাধ্যমে ঘুষ বাণিজ্য নিরাপদ হওয়ায় গ্রামের সাধারণ ভূমি মালিকদেরকে তাদের (অফিসের কর্মকর্তা) কাছে যেতে বাধ্য করান সেটেলমেন্ট অফিসের কর্মকর্তারা। এরই প্রমানও মিলেছে সেটেলমেন্ট অফিসে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের সময় উঠে এসেছে সেটেলমেন্ট অফিসের কর্মচারী সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত স্টোর কিপার কাজী আব্দুল বাতেনের ঘুষ নেয়ার কথা। চিরিরবন্দর সেটেলমেন্ট অফিসের অনিয়ম ও দূর্নীতির সংবাদ সংগ্রহের সময় উপজেলার বাসুদেবপুর গ্রামের দিনমজুর আতাব উদ্দীনের শাশুড়ী রওশন আরা ও তার মেয়ে অশিক্ষিত রাশেদা অভিযোগে জানান, মাঠ পর্চা দেয়ার নামে সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল বাতেন বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে টাকা গ্রহন করে পর্চা না দিয়ে কালক্ষেপন করছে। গত ২৮ মার্চ সোমবার রাশেদার কাছ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের কথা বলে মোটা অংকের টাকা নিয়ে আপত্তি অফিসারের স্বাক্ষরবিহীন একটি পর্চা  হাতে ধরিয়ে দেন। পরবর্তীতে পর্চাটি বিভিন্ন জনের দৃষ্টি গোচর হলে ভুয়া পর্চা বলে জানা যায়। শুধু রাশেদা নন এরকম কয়েকশত  ভুমি মালিক জমিজমা সংক্রান্ত কাজের জন্য সেটেলমেন্ট অফিসে হন্য হয়ে ঘুরছে দিনের পর দিন।  যারা ঘুষ দিতে পারছেননা তাদের কাজও হচ্ছেনা। এ ব্যাপারে সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আপনার যদি কোন কাজ থাকে তাহলে অফিসে যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ