• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে সাংবাদিকদের মানববন্ধন পালিত

সৈয়দপুরসিসি নিউজ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের ওপর পুলিশের গুলি বর্ষণ এবং সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সৈয়দপুর শাখার সহ-সম্পাদক জয়নাল আবেদীন হিরোকে হত্যার হুমকিসহ সারাদেশে সাংবাদিকের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  বৃহস্পতিবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ স্মৃতি অম্লান চত্বরে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়। স্থানিয় সাংবাদিক ছাড়াও স্থানিয় রাজনৈতিক ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ এ মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সংবাদ লেখা বা সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হত্যা, ওপর গুলি বর্ষণ ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আর এটি এখন নিয়মিতই হচ্ছে। কোথাও পুলিশ আবার কোথাও রাতের আধারে সন্ত্রাসীরা এ কাজ করছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে , আজ যারা দেশের বিবেক বর্তমান সমাজের ঘটে যাওয়া দুর্ণিতির চিত্র তুলে ধরতে গিয়ে তাদেরকে প্রান হারাতে হচ্ছে। হতে হচ্ছে গুলিব্ধি কিংবা হত্যার হুমকি লেগেই রয়েছে। কোথাও যেন তাদের নিরাপত্তা নেই। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে সংবাদপত্রে আর কখনোই কারো অনিয়মের চিত্র আসবেনা। ১৮ কোটি মানুষের ওপর নির্যাতন নিপীড়ন অব্যাহত থাকবে। কথা বলা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকবে এ দেশবাসি। তাই অচিরেই এ দেশে যত সাংবাদিক হত্যা সহ হামলা করে পঙ্গু করাসহ প্রান নাশের হুমকি যে দেয়া হচ্ছে তাদের কে খুঁজে বের করে সংশ্লিষ্ট আইন বিভাগকে শাস্তি দিতে হবে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করার অনুরোধ জানান দেশের সকল সাংবাদিকদের। এরই প্রেক্ষিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি এনটিভির সাংবাদিক আফজাল হোসেন সম্প্রতি ভোলা জেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিবর্ষণে গুরুত্বর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে সৈয়দপুরের সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেয়া হয়।
উল্লেখিত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিসহ সাংবাদিকদের সুরক্ষার দাবি জানানো হয় ওই মানববন্ধনে। মানববন্ধন চলাকালে অগ্নিঝরা বক্তব্য রাখেন সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম খোকন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পলাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক এম আর মহসিন, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য আতাউর রহমান, নারী নেত্রী কামরুন নাহার ইরা, সাংবাদিক সাব্বির আহমেদ সাবের, এমআর আলী টুটুল ও ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর শাখার সভাপতি রুহুল আলম মাস্টার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ