• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এনসিসি ব্যাংকে অনভিজ্ঞদের চাকরির সুযোগ

এনসিসি ব্যাংকসিসি নিউজ: বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক তিন ধরনের পদে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে। জুনিয়র অফিসার (সাধারণ), অ্যাসিস্ট্যান্ট অফিসার (সাধারণ) ও অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে। জুনিয়র অফিসার (সাধারণ) পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি থাকতে হবে। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট অফিসার (সাধারণ) পদের জন্য একটি প্রথম শ্রেণি ও অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদের জন্য দুটি দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। তবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে পদগুলোতে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

অন্যান্য যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। ২৮ এপ্রিল-২০১৬ তারিখে আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন ও কর্মস্থল

পদগুলোতে এক বছরের প্রবেশনকাল শেষে নির্বাচিতদের চাকরি স্থায়ী করা হবে। প্রবেশনকালে বেতন দেওয়া হবে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। পদগুলোতে বাংলাদেশের যেকোনো এলাকায় চাকরি হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন www.nccbank.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল-২০১৬।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ৭ এপ্রিল-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ