• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন |

সৈয়দপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সৌদি প্রবাসী নিহত

নিহতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী মিনিবাস- মটরসাইকেলর মুখোমুখি সংর্ঘষে  ওহায়াব আলী (৪৫) নামের এক মটর সাইকেল  আরোহী  ঘটনাস্থলেই নিহত হয়েছেন।   রোববার  দুপুর দেড়টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের অনির্বাণ ম্যাচ ফ্যাক্টরীর কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা আমিরুল ইসলাম।
প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে ওসি আমিরুল ইসলাম জানান,  সৈয়দপুররের মুন্সিপাড়ার ছেলে সৌদী আরব প্রবাসী ওহায়াব আলী মটর সাইকেল যোগে সুটকির মোড়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা দিনাজপুরগামী আমানত শাহ নামের একটি যাত্রীকাহী  মিনিবাস মটর সাইকেলে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী ওহায়াব আলী বাসের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না করায় তার মৃতদেহ পরিবেবর কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ