• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর নিউজ’র উদ্যোগে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

নৃত্যপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : “নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে” দিনাজপুর নিউজ টোয়েন্টিফোর ডটকমের উদোগ্যে এক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার পার্বতীপুরস্থ ইয়ং ষ্টার ক্লাবে ওই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার সর্বমোট ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। বিচারকদের ভোটে ৫ জন প্রতিযোগি চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সৌমিন মিত্র রণী, ২য় স্থান অধিকার করেছে মৌমিতা দত্ত মৌ, ৩য় স্থান অধিকার করেছে দেবাশীস দাস ও যৌথভাবে ৪র্থ স্থান অধিকার করেছে মিতালী ও মেঘা। তাদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে।
“নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে” ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে স্বপ্নপুরীতে ও তৃতীয় তথা চুড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ সপ্তাহে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে।
১ম রাউন্ড অনুষ্ঠানটির উক্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার শান্তি নিকেতনের প্রশিক্ষক গ্রি-চক্রবর্তী। এছাড়াও বিচার কার্য সম্পন্ন করেন ইয়ং ষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, অখিল চন্দ্র রায়, মোশারফ হোসেন ও ডলার।
প্রধান সমম্বয়কারীর দায়িত্ব পালন করেন ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সামাজিক আন্দোলনকর্মী সাংবাদিক খাজানুর হায়দার লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ